প্রকাশিত: Mon, Feb 12, 2024 9:23 AM
আপডেট: Tue, Apr 28, 2026 9:28 PM

[১]সাগর-রুনি হত্যার ১২ বছর [২]র‌্যাব না পারলে তদন্ত অন্য কোনো সংস্থার হাছে হস্তান্তর করা হোক: সাংবাদিক সাগরের মা

সুজন কৈরী: [৩] সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের এক যুগ পূর্ণ হয়েছে রোববার। আলোচিত এ হত্যাকাণ্ডের ১২ বছরে এসেও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করতে হচ্ছে কেনো, প্রশ্ন সাংবাদিকদের। 

[৪] রোববার সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা।

[৫] এ সময় সাংবাদিকরা বলেন, ২০১২ সালের এদিন ভোরে আমাদের প্রিয় দুই সহকর্মী সাংবাদিক দম্পতি সাগর ও রুনি নির্মমভাবে খুন হয়েছিলেন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের ঘোষণা দিলেও এক যুগ পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এটার বিচার আমরা পায়নি। বিচার পাওয়া তো দূরের কথা এক যুগেও তদন্ত কাজও শেষ হয়নি। আমরা অপেক্ষায় থাকতে চাই কিন্তু সাগর-রুনির হত্যার বিচার হতেই হবে।

[৬] কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

[৭] সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহি সরওয়ার মেঘ রোববার বেলা ১১টার দিকে মামাকে সঙ্গে নিয়ে রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবা-মার কবর জিয়ারত করেন।

[৮] মাহি সরওয়ার মেঘ সাংবাদিকদের বলেন, আমরা একটি স্বাধীন দেশে বাস করি। সবার স্বাভাবিক স্বাধীনতা পাওয়া উচিত। স্বাধীন কিছু করতে গিয়েই আমার বাবা-মা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

[৯] নিহত সাংবাদিক সাগরের মা সালেহা মুনির বলেন, এখন পর্যন্ত খুনিরা শনাক্ত হলো না। আমি আর কতদিন বাঁচবো? জীবন থাকা অবস্থায় দেখে যেতে পারবো কি না তাও জানি না।

[১০] র?্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, হত্যাকাণ্ডের মোটিভ ও হত্যাকারী কারা এটি নিশ্চিত হওয়ার জন্য আমাদের কাছে পর্যাপ্ত তথ্য-উপাত্ত নেই। সেজন্য আদালতে র?্যাবের নিয়মিত আপডেট উপস্থাপন করা হয়। মামলাটি অত্যন্ত সংবেদনশীল জানিয়ে তিনি বলেন, এ মামলা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। এর জন্য বিদেশে বিভিন্ন সংস্থার সহযোগিতা নেয়া হয়েছে। বিদেশে ডিএনএ টেস্টের সহযোগিতা নেয়া হয়েছে। এখন পর্যন্ত তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব